তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও তালা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের দাবি অনুযায়ী ডাকবাংলোর নতুন ভবন নির্মাণেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. খালিদ হাসান নয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, সমাজসেবা প্রতিনিধি মোকবুল হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মির মিল্টন, তালা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক সরদার আব্দুল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা, ইমাম, এনজিও প্রতিনিধি এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কমিটির সদস্যবৃন্দ হাসপাতালে টিকিটের মূল্য নির্ধারণ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারের তাগিদ দিলেন এমপি ইজ্জত উল্লাহ
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- ১৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























