আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশের মতো সাতক্ষীরার আশাশুনিতেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৯টায় আশাশুনি থানা সড়কে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আশাশুনি শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া আশাশুনি উপজেলা সভাপতি ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইলিয়াস হোসেন।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দীপক মণ্ডল, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম বাবু, সহ-কোষাধ্যক্ষ কাজেম শিকারি, প্রচার সম্পাদক সোহেল মৃধা, শওকত হোসেন, সদস্য আবু সুফিয়ান, বাচ্চু, বেলাল হোসেন, ফিরোজ হোসেন, মাহবুব হোসেন, আরাফাত রহমান, আকাশ রায়, লিটন মীর, সোহাগ হোসেন, হাবিবুর রহমান, তোফায়েল হোসেন, রাশিদুজ্জামান, অনুপ মণ্ডল প্রমুখ। বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন; বরং তারা দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। তারা অভিযোগ করেন, কিছু ব্যক্তির উস্কানিতে তাদের সহকর্মীদের গ্রেফতার করা হয়েছে, যা অযৌক্তিক ও হয়রানিমূলক।

তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানান এবং একই সঙ্গে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময়: ০৯:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬