আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে অবৈধ কয়লা চুল্লি, স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকিতে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা-এর কাদাকাটি এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া-সোনাই সড়কের তকিপুর এলাকায় মাটি, ইট ও কাঠের গুঁড়া দিয়ে তৈরি চারটি চুল্লিতে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পোড়ানো হচ্ছে। এর ফলে ঘন ধোঁয়া ছড়িয়ে আশপাশের এলাকায় পরিবেশ বিপর্যয় ঘটছে। স্থানীয়রা জানান, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের আলী গাজী দীর্ঘদিন ধরে শাহনগর গ্রামের একটি জমি ভাড়া নিয়ে এই ব্যবসা চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর দাবি, চুল্লির কারণে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে এবং ফলদ ও কৃষিজ গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আরও জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, তিনি বিষয়টি আগে জানতেন না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আশাশুনিতে অবৈধ কয়লা চুল্লি, স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকিতে

আপডেট সময়: ১০:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬