তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা গোপালপুর খালে মাছ ধরতে গিয়ে শওকাত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) বিকেল ৩টার দিকে গোপালপুর সুইসগেট সংলগ্ন খালপাড়ে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়। শওকাত সরদার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের বাসিন্দা। তিনি ঝনু সরদারের ছেলে। স্থানীয় বিল্লাল হোসেন জানান, সকালে বাড়ি থেকে মাছ ধরতে খালে যান শওকাত সরদার। বিকেলে তাঁকে খালপাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আরেক স্থানীয় সুমন রায় গণেশ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ বিষয়ে তালা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মাছ ধরার জাল ও মাছ রাখার ব্যাগ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
তালায় মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- ৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























