আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের প্রায় ৮০০ মিটার অংশে কার্পেটিং কাজ শুরু হয়েছে। রবিবার (১০ মে) সকালে আতিয়ার সরদারের বাড়ি থেকে বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। উদ্বোধনকালে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়তেন। কাজ শেষ হলে যাতায়াত সহজ ও নিরাপদ হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস। উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহিদ আলম, সাবেক ইউপি সদস্য আবু হানিফ, ইউপি সদস্যা পূর্ণিমা রানী মন্ডল, ঠিকাদার আসাদুর রহমান আসাদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান মুজি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টুসহ স্থানীয় নেতারা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও কাদা জমে থাকায় চলাচলে ভোগান্তি ছিল। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে সমস্যা হতো। কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কালিগঞ্জে সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

আপডেট সময়: ০৯:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬