সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম রিইউনিয়ন ৩০ মে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। শনিবার হিসাববিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে সম্মিলিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার দাশ, সহযোগী অধ্যাপক সাহিনা সুলতানা, সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী, সহকারী অধ্যাপক মোঃ শাহেদ মোস্তফা চৌধুরী, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ। সভায় বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান, কাজী নাজমুল আহসান জনি, জোবায়ের আলম, মাহামুদা আক্তার লাকী, সেলিনা খাতুন, এস এম বায়োজিদ, আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় ঈদের একদিন পরে ৩০ মে, শনিবার হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম রিইউনিয়ন সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রেজিস্ট্রেশনের জন্য ব্যাচভিত্তিক দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ২০ মে বুধবারের মধ্যে ৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আহবান জানানো হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন নাজমুল হক। প্রেস বিজ্ঞপ্তি
রিপোর্টার 






















