আজ রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

oplus_0

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার (৯ মে) সকাল ১০টায় তিনি কলেজে পৌঁছালে কলেজ কর্তৃপক্ষ ও অনার্স শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরিদর্শনকালে তিনি কলেজের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইউনিসেফের একটি গবেষণা শিক্ষা প্রকল্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গেও পৃথকভাবে কথা বলেন। কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও পরিচালন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে ভিসি কলেজের গভর্নিং বডি ও শিক্ষকদের ধন্যবাদ জানান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, গবেষণা কর্মকর্তা মো. ফয়সাল আলম, সাতক্ষীরা ল কলেজ ও ছফুরন্নেসা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মিনহাজ আহমেদ, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান এবং উপাধ্যক্ষ ময়নুল হাসানসহ সংশ্লিষ্টরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

আপডেট সময়: ১০:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬