আজ রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকাল ৬টার দিকে ফিংড়ি ইউনিয়নের কাশেমপুর আবাসন প্রকল্পের পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জিন্নাত আলী সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্বকাশিমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোবরদাড়ি গ্রামের দাউদ মাস্টারের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। মরদেহে ডান চোখের ওপর কপালে, ডান কানের পেছনে এবং মাথার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে যায়। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১০:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬