শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটী বাজারে আনন্দঘন পরিবেশে ১৬ দলীয় ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাত ৮টায় শংকরকাটী বাজারে জনতা কফি হাউসের আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল জব্বার পিয়াদার সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় জাকির হোসেন ও মেহেদী হাসান জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্সআপ হন সালাউদ্দিন বাপ্পী (মুসা) ও শাওন হোসেন জুটি। এছাড়া খেলায় নৈপুণ্য প্রদর্শনের জন্য বিশেষ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ডি. এম. মফিজুর রহমান (মফিজ) ও জাহাঙ্গীর আলম। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজক জনতা কফি হাউসের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. আব্দুল জব্বার পিয়াদা। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল, ইউপি সদস্য ফারুক হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় কাশিমাড়ী ইউনিয়নের ১৬টি দল অংশগ্রহণ করে।
রিপোর্টার 






















