সাতক্ষীরার শ্যামনগরে দেশীয় সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণের লক্ষ্যে দেশীয় সাংস্কৃতিক সংসদ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৩টায় শ্যামনগরের কবি মতিউর রহমান মল্লিক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডা. শেখ ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের দায়িত্বশীল প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাখার উপদেষ্টা মাওলানা আবদুর রহমান, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, প্রভাষক কবি মাহবুব বুলবুল ও সাংবাদিক আবু কওছারসহ স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দেশীয় সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে যুবসমাজকে অপসংস্কৃতি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে হবে। সাংস্কৃতিক অঙ্গনকে মানবিক, নৈতিক ও দেশপ্রেমমূলক চেতনায় সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। তারা আরও বলেন, দেশীয় সাংস্কৃতিক সংসদের কার্যক্রম শুধু শ্যামনগর বা সাতক্ষীরায় সীমাবদ্ধ না রেখে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দেশীয় সংস্কৃতির বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানালেন এমপি গাজী নজরুল ইসলাম
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- ৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


























