আজ বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর Logo সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে প্রধানমন্ত্রী ও টিআইবি প্রধানের বৈঠক Logo সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন Logo ‘১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’-বিজয়কে গভর্নরের প্রশ্ন Logo ‘পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে’ Logo সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক Logo সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী Logo বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে ২০–২১ মে গণশুনানি Logo গেরুয়া বুলডোজারে ত্রাসের রাজত্ব পশ্চিমবঙ্গে Logo ন্যায্য দাম না পেয়ে সাতক্ষীরায় কমছে হলুদের আবাদ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ এবং চিংড়ি মাছের রেনুপোনাসহ প্রায় ১৫ লক্ষ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ মে) দিনব্যাপী সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, কাকডাঙ্গা ও ভোমরা বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, এদিন মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার শ্মশান ঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করা হয়।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কেরাগাছি এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

একই দিনে ভোমরা বিওপির একটি দল সাতক্ষীরা সদর থানাধীন কুলিয়া রোড ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আনুমানিক ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব মালামালের মোট বাজারমূল্য ১৪ লাখ ৯৯ হাজার টাকা। বিজিবি কর্মকর্তারা জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

আপডেট সময়: ১০:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬