আজ বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর Logo সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে প্রধানমন্ত্রী ও টিআইবি প্রধানের বৈঠক Logo সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন Logo ‘১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’-বিজয়কে গভর্নরের প্রশ্ন Logo ‘পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে’ Logo সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক Logo সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী Logo বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে ২০–২১ মে গণশুনানি Logo গেরুয়া বুলডোজারে ত্রাসের রাজত্ব পশ্চিমবঙ্গে Logo ন্যায্য দাম না পেয়ে সাতক্ষীরায় কমছে হলুদের আবাদ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:২১:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ধান বোঝায় ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকাল পৌনে ৫টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজারের তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। নিহত ট্রলিচালকের নাম গনেশ সরকার (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বৃঞ্চি সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গনেশ সরকার সদর উপজেলার পায়রাডাঙ্গা এলাকা থেকে ট্রলিতে ধান বোঝাই করে কদমতলা বাজারে আসছিলেন। বিকাল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজারের তিন রাস্তার মোড় পার হওয়ার সময় হঠাৎ করে তার ধান বোঝাই ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলি নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় চালক গণেশ সরকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ত্রিদেব সরকার জানান, হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

আপডেট সময়: ০৭:২১:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬