মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা
সংগীতা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভাশেষে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদারের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা বাস টার্মিনালে শেষ হয়। জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর সঞ্চালন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাসকিন আহমেদ চিশতী।এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ,পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা সহ জেলা,সদর উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- ২১ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 118.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












