আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়ায় বজ্রাঘাতে এক মৎস্য ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম এমডি সুমন হোসেন (২৮)। তিনি দক্ষিণ একসরা গ্রামের আঃ মান্নান মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে ঘেরে অবস্থানকালে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত ব্যক্তি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রিপোর্টার 






















