আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

টানা তিন দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকেই ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করলে বন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। দীর্ঘ ছুটির কারণে সীমান্তের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকে পড়েছিল। বিশেষ করে পচনশীল পণ্য নিয়ে আসা আমদানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় ছিলেন। গতকাল সকাল থেকেই বন্দরে দেখা যায় কর্মব্যস্ততার চিত্র। ট্রাকের দীর্ঘ সারি, শ্রমিকদের ব্যস্ততা এবং ব্যবসায়ীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বর্তমানে পেঁয়াজ, ফল, পাথর ও বিভিন্ন কাঁচামালবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। বন্দর শ্রমিকরা জানান, টানা তিন দিন কাজ বন্ধ থাকায় তাদের আয়-রোজগারে ভাটা পড়েছিল। পুনরায় কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানিকারকরা জানান, দ্রুত পণ্য খালাসের মাধ্যমে ক্ষতি কমিয়ে আনার চেষ্টা চলছে। তারা আশা করছেন, কার্যক্রম স্বাভাবিক থাকলে পচনশীল পণ্যের ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে আসবে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ছুটির কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ থাকলেও এখন পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরকে গতিশীল রাখতে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে, যা সরকারের রাজস্ব আয়েও ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, দিনের শেষ নাগাদ কয়েক শতাধিক ট্রাক পণ্য খালাস সম্ভব হবে, যা স্থানীয় বাজারের সরবরাহ ও দামের ওপরও প্রভাব ফেলবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন

তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর

আপডেট সময়: ১০:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬