সাতক্ষীরায় পৃথক অভিযানে গাঁজা, চিংড়ি মাছের রেণুসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। আটক মালামালের মোট মূল্য প্রায় ৩০ লাখ ৪২ হাজার টাকা। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, কুশখালী, মাদরা, পদ্মশাখরা ও তলুইগাছা বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, পদ্মশাখরা বিওপির অভিযানে ২২ লাখ ৫০ হাজার টাকার চিংড়ি রেণু, কুশখালী বিওপির অভিযানে ৫.২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া মাদরা বিওপির অভিযানে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির অভিযানে শাড়ি এবং তলুইগাছা বিওপির অভিযানে মোবাইল স্পিকারের চালান আটক করা হয়। বিজিবি আরও জানায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। আটক মালামাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ
-
নিজস্ব প্রতিনিধি - আপডেট সময়: ১০:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- ৩২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























