সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের খোল বিলে হাইব্রিড ধান ‘মধুমতি-২’-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ইউনাইটেড সীড কোম্পানির উদ্যোগে এবং সাতক্ষীরা মুসলিম বীজ ভান্ডারের সহযোগিতায় এ কর্মসূচি হয়। আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনাইটেড সীড কোম্পানির খুলনা-বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মো. আব্দুল মজিদ, ডুমুরিয়া অঞ্চলের মার্কেটিং কর্মকর্তা পলাশ মল্লিক ও টিএফ মো. আশরাফুলসহ অন্যরা। মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকেরা জানান, ‘মধুমতি-২’ জাতের ধান চাষে তারা তুলনামূলক বেশি ফলন পেয়েছেন। এক কৃষক বলেন, সুলতানপুর বড়বাজারের মুসলিম বীজ ভান্ডার থেকে বীজ সংগ্রহ করে চাষ করে তিনি অন্য যেকোনো জাতের তুলনায় বেশি ফলন পেয়েছেন। স্বল্প খরচ ও কম সময়ে ভালো উৎপাদন হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। কৃষকেরা জানান, মধ্যম চিকন এই ধান দেখতে অনেকটা ব্রি-ধান ২৮-এর মতো হওয়ায় বাজারমূল্যও ভালো পাওয়া যায়। ভাত ঝরঝরে ও স্বাদে ভালো। গাছ মাঝারি উচ্চতার হওয়ায় ঝড়-বাতাসে সহজে হেলে পড়ে না। শীষ ঘন হওয়ায় ফলন বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক বেশি। তাদের ভাষ্য, বীজতলা থেকে ধান কাটা পর্যন্ত সময় লাগে প্রায় ১৩৫ থেকে ১৪০ দিন। প্রতি বিঘায় (৩৩ শতাংশ) ৩০ থেকে ৩৫ মণ পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। মাঠ দিবসে উপস্থিত অন্যান্য কৃষকেরা আগামী মৌসুমে এ জাতের ধান চাষে আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশ নেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় মধুমতি-২ হাইব্রিড ধানের মাঠ দিবস
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- ৩৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

















