আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তালায় বিএনপির প্রস্তুতি সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

তালা উপজেলায় যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে তালা ডাকবাংলা চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা হয়। সভায় মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। ২৭ এপ্রিল জনসভা সফল করতে উপজেলা থেকে সর্বস্তরের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি মোহাব্বত হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক স. ম. ইয়াছিন উল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদ, খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং খলিষখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, যশোরের জনসভাকে সফল করতে তালা উপজেলা থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিত করা হবে। এজন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তালায় বিএনপির প্রস্তুতি সভা

আপডেট সময়: ১০:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬