সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ ১৪ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। শনিবার (২৫ এপ্রিল) দিনভর সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন সীমান্তের কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া ও হিজলদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, শার্ট পিস, ওয়ান টাইম ফুল প্লেট, ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এর মধ্যে কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার কেড়াগাছি নামক স্থান হতে ১৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার শ্মশান ঘাট নামক স্থান হতে ২২ হাজার টাকা মূল্যের শার্ট পিস ও ওয়ান টাইম ফুল প্লেট আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক কলারোয়ার গোয়ালপাড়া নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার বড়ই বাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটক এসব ভারতীয় পণ্যের স্থানীয় বাজার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার টাকা। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত কওে বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১৪ লক্ষাধিক ভারতীয় পণ্য আটক
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:২২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- ২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ






















