সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন তালা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অসিত কুমার বর্মন। খেলায় নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে লক্ষণপুর দল ফাইনালে ওঠে। নির্ধারিত ম্যাচে লক্ষণপুর দল ১-০ গোলে জয়লাভ করে। এ সময় উপস্থিত ছিলেন তালা বারুইহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক সরদার, মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম, আমজাদ হোসেন, কামরুল ইসলাম, ইমরান হোসেন, জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। খেলা পরিচালনা করেন তালা শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমান। স্থানীয় শিক্ষাবিদ ও অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
তালায় বালিকা গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- ৩১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ






















