সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইজুল ইসলাম কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের রফিকুল ইসলাম (খোকন)-এর ছোট ছেলে। জীবিকার তাগিদে তিনি চালতেতলা বাজারের ‘আখছেদ সুইট’ হোটেলে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের ভেতরে কাজ করার সময় বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন এবং মরদেহ গ্রহণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:৪৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- ৩৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ






















