আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে ডিসির নেতৃত্বে অভিযান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের পানি প্রবাহ ঠিক রাখতে খালে ময়লা ফেলা বা অবৈধ স্থাপনা কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন মিজ্ আফরোজা আখতার। শনিবার (২৫ এপ্রিল) সকালে শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এবং জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। প্রাণসায়ের খালের পাড়ে কোনোভাবেই ময়লার ভাগাড় তৈরি হতে দেওয়া হবে না। খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত করে এমন সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ব্রিজের ওপর বা সড়কের পাশে দোকানপাট বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। জেলা প্রশাসক সতর্ক করে বলেন, আজ সরেজমিনে দেখে সতর্ক করা হলো- পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী শনিবার আবারও পরিদর্শনে আসার কথাও জানান তিনি। এ সময় সুলতানপুর বড় বাজার, মাছ বাজার, পাকাপোল ব্রিজ, রাধানগর সড়কসহ বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা প্রাণসায়ের খালের পাশে কসাইখানা (পিলখানা) স্থাপনের বিরোধিতা করেন। তাঁদের দাবি, এতে খাল আবারও বর্জ্যের ভাগাড়ে পরিণত হবে এবং পানি প্রবাহ ব্যাহত হবে। তারা খালের পাড়ে এ ধরনের স্থাপনা না করার অনুরোধ জানান। পরিদর্শনে জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে ডিসির নেতৃত্বে অভিযান

আপডেট সময়: ১০:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬