আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কালিগঞ্জ থানার খানজিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। থানজিয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। এতে অংশ নেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬- এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খানজিয়া গ্রামের ইমরান হোসেন (৩০) এবং পশ্চিম সেয়ারা গ্রামের কালাম হোসেন (৩৩)। আটক ব্যক্তিদের সঙ্গে উদ্ধার হওয়া মাদক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

আপডেট সময়: ১০:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬