সাতক্ষীরার কলারোয়ার যুগিখালী ইউনিয়নে দুস্থ শ্রমিকদের মধ্যে মোটরভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান। তিনি বলেন, শ্রমিকদের স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্মাণ শ্রমিকের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস। তিনি যাকাতভিত্তিক অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী আকবর আলী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আমানুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নির্বাচিত শ্রমিকদের হাতে মোটরভ্যান ও ছাগল তুলে দেওয়া হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দুস্থ শ্রমিকদের মাঝে জামায়াতের মোটরভ্যান ও ছাগল বিতরণ
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- ২২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























