কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ১৬৮ ক্যারেট (প্রায় ৩৩৬০ কেজি) অপরিপক্ক আম জব্দ করে ধ্বংস করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় কিছু অসাধু আম ব্যবসায়ী কৃত্রিমভাবে কেমিক্যাল ব্যবহার করে অপরিপক্ক আম পাকানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে এসব আম জব্দ করে।
পরবর্তীতে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত ১৬৮ ক্যারেট আম স্থানীয়ভাবে বিনষ্ট করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যপণ্যে ভেজাল ও কেমিক্যাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কালিগঞ্জে ১৬৮ ক্যারেট অপরিপক্ক আম জব্দ
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- ২৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























