আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

oplus_0

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো ধরনের কুসংস্কার বা ভুল ধারণা যেন মানুষকে টিকা গ্রহণ থেকে বিরত না রাখে। তিনি সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীলদের জনগণকে সচেতন করতে এগিয়ে আসার আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. সাঈদুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডা. রাশেদ উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদীসহ সংশ্লিষ্টরা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এ টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে সাতক্ষীরা জেলায় মোট ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষ ৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। জেলায় মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, যেসব শিশু আগে এমআর বা হামের টিকা গ্রহণ করেছে কিংবা হাম বা রুবেলায় আক্রান্ত হয়েছে, তারাও নির্ধারিত বয়সসীমার মধ্যে এ ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। তবে পূর্ববর্তী টিকা গ্রহণের কমপক্ষে ২৮ দিন পূর্ণ হওয়া আবশ্যক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময়: ০৯:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬