আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অবৈধ ডিজেল মজুদে দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পৃথকভাবে ১৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার ও শহরের ইটাগাছা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত আসামির নাম মো. মোশারফ হোসেন (৪৬)। তিনি সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার নুরুন্নবীর ছেলে। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু বুধবার বিকেলে মেসার্স ভাই ভাই, মেসার্স ইউরেকা, মেসার্স এবি খান, মেসার্স আলিপুর, মেসার্স সোনালী ও মেসার্স কপোতাক্ষ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ তদারকি করেন।

এ সময় কোনো ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ পাওয়া যায়নি। তবে বিভিন্ন ফিলিং স্টেশনে বিকেল ও বৃহস্পতিবারের মধ্যে তেল পৌঁছাবে বলে জানা যায়। তদারকির সময় সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে আরাফাত এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ১৭ লিটার ডিজেলের অবৈধ মজুদ পাওয়া যায়। লাইসেন্সবিহীন অবৈধ মজুদের অপরাধে আরাফাত এন্টারপ্রাইজকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর আওতায় ধারা ৪ ও ২০ অনুযায়ী ৫হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় ব্যবসায়ী মোশারফ হোসেনের দোকানে অভিযান চালিয়ে ১৭০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় লাইসেন্সবিহীনভাবে ডিজেল মজুদ করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ ও ২০ (১১) (ঙ) অনুযায়ী ব্যবসায়ী মোশারফ হোসেনকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

অবৈধ ডিজেল মজুদে দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড

আপডেট সময়: ০৯:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬