আজ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধুলিহরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত Logo আশাশুনিতে পেট্রোল পাম্পে চালকদের জরিমানা Logo দেবহাটায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক Logo নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী Logo খোলপেটুয়া নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন Logo শ্যামনগরে গরীব, অসহায়, বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরণ Logo বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা, রেকর্ড প্রাইজমানি ঘোষণা Logo উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী Logo ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত Logo স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে : শিশির মনির
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ধুলিহরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের ধুলিহর সানাপাড়া গ্রামে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক সানাপাড়া গ্রামের মোঃ আরাফাত গাজীর ছেলে। সানাপাড়া গ্রামের আতাউর গাজী জানান, বেলা এগারটার দিকে বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল ওমর ফারুক। এসময় মাটি বহনকারী দ্রুতগতির একটি ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। সাতক্ষীরা সদর থানার আওতাধীন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহরাব হোসেন জানান, ট্রলিটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। প্রসঙ্গত, কিছু অসাধু ঠিকাদার দীর্ঘদিন ধরে সাতক্ষীরার ধুলিহর এলাকায় বেতনা নদী খননের মাটি অবৈধভাবে উত্তোলন ও পরিবহন করে আসছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে গত বছরের ২৪ ডিসেম্বর ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা জামিন পান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধুলিহরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

ধুলিহরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

আপডেট সময়: ১১:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬