আজ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধুলিহরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত Logo আশাশুনিতে পেট্রোল পাম্পে চালকদের জরিমানা Logo দেবহাটায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক Logo নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী Logo খোলপেটুয়া নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন Logo শ্যামনগরে গরীব, অসহায়, বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরণ Logo বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা, রেকর্ড প্রাইজমানি ঘোষণা Logo উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী Logo ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত Logo স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে : শিশির মনির
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেবহাটা ব্যুরো: দেবহাটায় পানি প্রবাহ সচল ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দশ ফুটের খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গোপাখালি এলাকায় খাল পুনঃখননের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। এ সময় বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল এবং বিএডিসির প্রকৌশলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাব সভাপতি আরকে বাপ্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটি পলি জমে ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে কৃষি কাজে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। পরে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে খাল পুনঃখননের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয়রা মনে করছেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকায় কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধুলিহরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

দেবহাটায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

আপডেট সময়: ১১:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬