শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটী সংলগ্ন খোলপেটুয়া নদীর চরে হাজারো গাছ কেটে মাটিচাপা দেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয়দের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সবুজ খাঁন নামের এক ঠিকাদারের মাধ্যমে নদীর চরে বোলাক তৈরির জন্য গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে, যা জীববৈচিত্র্য ও উপকূলীয় এলাকার প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি। বক্তারা আরও বলেন, এসব গাছ নদীর চর ও বেড়িবাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ নিধন অব্যাহত থাকলে ভবিষ্যতে ভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়বে। পরে উপজেলা প্রশাসনের ভূমি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। তারা গাছ কাটা ও মাটি ভরাট কার্যক্রম বন্ধ করে দেন এবং বাঁধ কেটে কার্যক্রম স্থগিত করেন। প্রশাসন জানায়, ঘটনাস্থলে বহু প্রজাতির গাছ কাটা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
খোলপেটুয়া নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























