আজ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধুলিহরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত Logo আশাশুনিতে পেট্রোল পাম্পে চালকদের জরিমানা Logo দেবহাটায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক Logo নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী Logo খোলপেটুয়া নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন Logo শ্যামনগরে গরীব, অসহায়, বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরণ Logo বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা, রেকর্ড প্রাইজমানি ঘোষণা Logo উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী Logo ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত Logo স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে : শিশির মনির
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী চড়ক পূজা। সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামে এ পূজার আয়োজন করা হয়। পুকুর থেকে চড়ক গাছ তোলার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা, পরে কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা। পূজাকে কেন্দ্র করে এলাকাটি হাজারো ভক্ত ও দর্শনার্থীর মিলনমেলায় পরিণত হয়।সরেজমিনে দেখা যায়, প্রায় ৩০ ফুট উঁচু কাঠের চড়ক দণ্ডকে ঘিরে চলছে নানা ধর্মীয় আচার। ঢাক-ঢোলের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে ভক্তরা ফুল, ধূপ, আবির, কলা ও বাতাসা ছিটিয়ে দেন। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজন উপভোগ করতে ভিড় জমান। দর্শনার্থীরা জানান, পরিবার-পরিজন নিয়ে চড়ক পূজা দেখতে এসে তারা আনন্দ উপভোগ করেছেন। পূজাকে ঘিরে বসেছে নানা দোকানপাট, তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, চৈত্র মাসজুড়ে নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন চলে। উপবাসসহ বিভিন্ন ধর্মীয় অনুশীলনের পর ৪ বৈশাখ নামযজ্ঞের শেষে চড়ক গাছটি আবার পুকুরে সংরক্ষণ করা হয়। চড়ক শিল্পী সনাতন দাস বলেন, প্রতি বছরই তিনি এ পূজায় অংশ নেন। বছরের অধিকাংশ সময় গাছটি পানির নিচে রাখা হয় এবং বছরের শেষ দিনে সন্ন্যাসীদের নিয়ে তা উত্তোলন করে পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা তাদের মনোবাসনা পূরণের আশায় এখানে প্রার্থনা করেন। ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের এ চড়ক পূজা এখন আর কোনো একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পরিণত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধুলিহরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

তালায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত

আপডেট সময়: ১০:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬