আজ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধুলিহরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত Logo আশাশুনিতে পেট্রোল পাম্পে চালকদের জরিমানা Logo দেবহাটায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক Logo নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী Logo খোলপেটুয়া নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন Logo শ্যামনগরে গরীব, অসহায়, বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরণ Logo বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা, রেকর্ড প্রাইজমানি ঘোষণা Logo উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী Logo ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত Logo স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে : শিশির মনির
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী ফেলে ও গাড়ী নিয়ে চালকদের দৌড়ঝাপ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

Oplus_131072

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করায় মটর সাইকেল ফেলে ও মটর সাইকেল নিয়ে অনেককে পালাতে দেখা গেছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সকাল থেকে পাম্পে পেট্রোল (অকটেন) দেওয়া হচ্ছিল, প্রচন্ড ভিড়ে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে তেল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। খবর পেয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু পুলিশ নিয়ে পাম্পে পৌছে মটর সাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট আছে কিনা দেখতে চান। মুহুর্তে পাম্পে দাড়িয়ে থাকা মটর সাইকেলের অনেক চালক সাইকেল ফেলে এবং বাইরে থাকা অনেক চালক মটর সাইকেল নিয়ে গা ঢাকা দেয়। মাইকিং করে ডাকা হলেও চালকরা ফিরে আসেননি। এসময় বুধহাটার শিমুল হোসেন, রানা হোসেন ও সাকিবকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১০০০ টাকা করে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এসময় ঘোষণা দেওয়া হয় যে, গাড়ীর কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নিয়ে না আসলে তেল দেওয়া হবে না।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধুলিহরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

আশাশুনিতে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী ফেলে ও গাড়ী নিয়ে চালকদের দৌড়ঝাপ

আপডেট সময়: ১০:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬