তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ‘সিডস অব রেজিলিয়েন্স’ প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাহাত খান। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী রাউফুর আদনানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি.এম. শাওন, সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা দেবকী রানী। এছাড়া উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশ-এর প্রকল্প কর্মকর্তা মোনালিসা বিশ্বাস, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ‘সিডস অব রেজিলিয়েন্স’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী রাউফুর আদনান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, জীবিকায়ন উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
তালায় উত্তরণের ‘সিডস অব রেজিলিয়েন্স’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























