আজ রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সুন্দরবনে নিখোঁজ মৌয়ালদের পরিবারে এমপি গাজী নজরুল ইসলামের খোঁজখবর Logo সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ Logo সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন Logo ভিবিডির মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo আশাশুনিতে মাদক ব্যবসার প্রতিবাদে যুবকের ওপর হামলা Logo সাতক্ষীরায় ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলার উদ্বোধন Logo ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট। রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় আমতলা গণমুখী মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোট মোড়, নিউ মার্কেট মোড়, পাঁকা পুলের মোড় ও নাজমুল সরণি হয়ে পুনরায় আমতলা গণমুখী মাঠে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে জনগণের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নে সরকারের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, এবি পার্টির জেলা সদস্য সচিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। বক্তারা সরকারের বিভিন্ন পদক্ষেপকে জনস্বার্থবিরোধী বলে উল্লেখ করে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ কার্যকর করার দাবি জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময়: ০৮:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬