আজ রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সুন্দরবনে নিখোঁজ মৌয়ালদের পরিবারে এমপি গাজী নজরুল ইসলামের খোঁজখবর Logo সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ Logo সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন Logo ভিবিডির মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo আশাশুনিতে মাদক ব্যবসার প্রতিবাদে যুবকের ওপর হামলা Logo সাতক্ষীরায় ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলার উদ্বোধন Logo ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন। এতে পৃষ্ঠপোষকতা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধান করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারা একটি উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, বল্লী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুনসুর আলী এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম আজাদ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৮টি উদ্ভাবনী স্টল স্থান পায়। মেলা উপলক্ষে আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সঞ্জয় ঘোষ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ

আপডেট সময়: ০৮:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬