আজ শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভিবিডির মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। এসময় ভলান্টিয়াররা প্রতিটি বাড়িতে গিয়ে ডাবের খোলা, ফুলের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করে দেন। পাশাপাশি বাড়ির মালিকদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করেন এবং শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে পরামর্শ দেন। ভিবিডি সাতক্ষীরার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হবে। ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ লক্ষ্যেই মাসব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও মাসব্যাপী এই অভিযানে উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ খুলনা বিভাগের সাধারণ সম্পাদক হোসেন আলী, সাতক্ষীরার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম এবং কমিটি মেম্বার মাহবুবুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ভিবিডির মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ভিবিডির মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময়: ১০:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬