আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জোর দিয়ে বলেন, খাতায় যাই লেখা থাকুক, শুধুমাত্র সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে—কোনোভাবেই বেশি বা কম নম্বর দেওয়া যাবে না। শুক্রবার (১০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামসহ সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে নকল প্রতিরোধ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। শিক্ষামন্ত্রী শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, দায়িত্ব পালনে যেন তারা কোনো ভয় বা চাপ অনুভব না করেন। একই সঙ্গে তিনি পরীক্ষাকে ঘিরে অযথা আতঙ্ক না ছড়ানোর নির্দেশ দেন।

প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাটের সময় নজরদারি চালু রাখতে আইপিএসের ব্যবস্থাও রাখতে হবে। মন্ত্রী আরও বলেন, অতীতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল। এবারও একইভাবে সবাই একযোগে কাজ করলে নকলমুক্ত পরীক্ষা আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।ভার্চুয়াল এই সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আপডেট সময়: ১০:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬