আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জ্বালানী তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সীমান্তে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি আসন্ন পহেলা বৈশাখ ও ঈদ-উল-আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) শ্যামনগরের নীলডুমুরস্থ ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনার মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, পাচার ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরসহ বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ৩৩টি বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পাশাপাশি ২২টি তেল পাম্পে নজরদারি ও বিশেষ চেকিং করা হচ্ছে। বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য পাচার রুট চিহ্নিত করে এ পর্যন্ত ২ হাজার ৩২৫টি টহল ও ৮৯৯টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিতে ৮৬৮টি সভা এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং একজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এছাড়া সীমান্তে ৬৬টি যৌথ নজরদারি ও চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে গরু পাচার রোধে অতিরিক্ত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। চলতি ২০২৬ সালে যশোর রিজিয়নের আওতায় ৮৮ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৯৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে স্বর্ণ, রৌপ্য, অস্ত্র ও গুলি রয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ২২ কোটি ১৩ লাখ টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তারা সবসময় প্রস্তুত রয়েছে। চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

জ্বালানী তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান

আপডেট সময়: ১০:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬