আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঝুটিতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ঝুটিতলা বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে ৬০ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতভাগ উপস্থিতির একটি বিরল দৃষ্টান্ত। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মোঃ শওকত হোসেন (হরিণ প্রতীক) ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সিরাজুল ইসলাম (মোরগ প্রতীক) পান ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আলী মোত্তজা খোকন (ফুটবল প্রতীক) ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সৈয়দ আজিজুর রহমান শিমুল (গোলাপ ফুল প্রতীক) পান ২৫ ভোট। এ পদে একটি ভোট বাতিল হয়। কোষাধ্যক্ষ পদে মোঃ আমিরুল ইসলাম (আনারস প্রতীক) ৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ হাফিজুল ইসলাম পান ২৫ ভোট। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, ফলে নির্বাচন প্রক্রিয়া সহজ ও দ্রুত সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শহীদ হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাজার কমিটির উপদেষ্টা মোঃ আব্দুল হাকিম সানা, মফিজুল ইসলাম খোকন ও ওয়াজেদ আলী। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিকায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় ব্যবসায়ী ও ভোটাররাও নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ঝুটিতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

আপডেট সময়: ১০:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬