আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘মাছখোলা যুবকল্যাণ পরিষদ’র যাত্রা শুরু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

“আমরাই গড়বো মানবিক সমাজ” এই স্লোগানকে সামনে রেখে ২০২৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘মাছখোলা যুবকল্যাণ পরিষদ’। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সভায় তরুণদের সমন্বয়ে গঠিত এ অলাভজনক সংগঠনের ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, বর্তমান সমাজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই প্রেক্ষাপটে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের ঐক্যবদ্ধ করে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতেই এ সংগঠন গঠন করা হয়েছে। সংগঠনটির লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে- দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি আয়োজন, মাদকবিরোধী প্রচারণা চালানো এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা। প্রতিষ্ঠাতা সদস্যদের ভাষ্য, “যুব সমাজের হাতেই একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ার চাবিকাঠি রয়েছে। আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং বাস্তব পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।” যদিও ২০২৬ সাল থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন সংগঠনের সদস্যরা। স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এটি একটি মডেল সংগঠনে পরিণত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। স্থানীয়দের মতে, এ উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি মানবিক সমাজ গঠনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

‘মাছখোলা যুবকল্যাণ পরিষদ’র যাত্রা শুরু

আপডেট সময়: ১০:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬