আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

Oplus_132096

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা তারবিয়াত বিভাগের উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলা জামায়াত অফিসে এ বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এ শিক্ষা বৈঠকে উপজেলা তারবিয়াত বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল ওয়াহেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকের মূল উদ্দেশ্য হলো আমাদের চিন্তা, আদর্শ ও কর্মপদ্ধতিকে আরো সুসংগঠিত করা। আমরা যে পথের যাত্রী, সেটি কোনো সাধারণ পথ নয়; এটি একটি দায়িত্বপূর্ণ, ত্যাগের এবং ধৈর্যের পথ। আমাদের মনে রাখতে হবে, একজন কর্মী শুধু সংগঠনের সদস্য নয়, বরং তিনি একজন দাওয়াতের বাহক। তার প্রতিটি আচরণ, কথা ও কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটে উঠতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে আমাদের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

দেবহাটায় জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক

আপডেট সময়: ১০:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬