আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা শহরতলী লাবসা মুন্সিপাড়ায় দুঃসাহসিক চুরি: স্বর্ণ-নগদসহ মূল্যবান জিনিসপত্র লুট

সাতক্ষীরার শহরতলী লাবসা মুন্সিপাড়ায় প্রধান সড়কের পাশে একটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। এ ঘটনায় স্বর্ণালংকার, রুপা, নগদ, ল্যাপটপ ও স্মার্টফোনসহ বিপুল মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা স্কুল ও কাজে বাইরে থাকাকালীন চোরেরা ঘরে প্রবেশ করে দরজা ভেঙে সমস্ত স্থানে তল্লাশি চালায়। পরে পরিবারের সদস্যরা ফিরে এসে এলোমেলো অবস্থায় ভেতরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র দেখতে পান। ভুক্তভোগী এম এম শাহিন আলমের দাবি, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ১৪ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা, ২টি ল্যাপটপ, ৩টি স্মার্টফোন, প্রায় ১০টি শাড়ি ও ফ্রিজে সংরক্ষিত মাংস। স্থানীয়রা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় থানায় অভিযোগ না থাকলেও ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। সাতক্ষীরা সদর থানার ওসি মুহা. মাসুদুর রহমান জানিয়েছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা আশা করছেন দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরা শহরতলী লাবসা মুন্সিপাড়ায় দুঃসাহসিক চুরি: স্বর্ণ-নগদসহ মূল্যবান জিনিসপত্র লুট

আপডেট সময়: ০৮:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬