আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভালোবাসার একযুগ: এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০০:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: একটি কেক, কিছু হাসি আর ভাগাভাগি করা ভালোবাসা—এভাবেই সাতক্ষীরায় উদযাপিত হলো যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি। উৎসবের এই দিনটি ছড়িয়ে দেয় মানবিকতার আলো; এতিম শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, আর পথের শ্রমজীবী মানুষের হাতে পৌঁছে যায় ভালোবাসার খাবার। রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। শিশুদের উচ্ছ্বাস আর প্রাণবন্ত উপস্থিতি মুহূর্তেই অনুষ্ঠানটিকে করে তোলে উৎসবমুখর।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সরকারি শিশু পরিবারের উপ-পরিচালক আয়েশা খাতুন, নিউ মার্কেট ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুজ্জামান, সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদসহ অনেকে। স্বাগত বক্তব্যে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম বলেন, “মানুষের পাশে থেকে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই আমাদের পথচলার মূল শক্তি।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হোসেন আলী। আলোচনা শেষে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং প্রতিষ্ঠানের সকল কলাকুশলীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ইউনুচ আলী। পরে এই মানবিক আয়োজন ছড়িয়ে পড়ে শহরের পথে। দরিদ্র ভ্যানচালকদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হলে তাদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি। একযুগের এই পথচলা শুধু একটি গণমাধ্যমের সাফল্যের গল্প নয়—এটি মানুষের পাশে দাঁড়ানোর, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক নিরন্তর অঙ্গীকার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ভালোবাসার একযুগ: এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশন

আপডেট সময়: ১১:০০:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬