আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় উদযাপিত হবে বাংলা নববর্ষ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে নানা কর্মসুচির মধ্য দিয়ে এবার সাতক্ষীরায় উদযাপিত হবে বাংলা নববর্ষ-১৪৩৩। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা রোববার (৫এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কাক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবল প্রমুখ।
সভায় পহেলা বৈশাখের সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হবে। পরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী গান আয়োজন করা হবে। পাশাপাশি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বা নির্দিষ্ট ভেন্যুতে লোকজ মেলা বা বৈশাখী মেলার আয়োজন করা হবে। নববর্ষ উদযাপন নির্বিঘ্নে করতে শহর জুড়ে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সাদা পোশাকে পুলিশ মাঠে নিয়োজিত থাকবে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রাতরাশে পান্তা-ইলিশ বা দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আপ্যায়নের ব্যবস্থা রাখা হবে।
জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিশু একাডেমির মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ১লা বৈশাখে জাতীয় সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সূচনা করা হবে।
এছাড়াও, বৈশাখী শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিবে। সভায় বিভিন্ন সরকারি-বেরসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংষ্কৃতিক ব্যক্তি বর্গ ও প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরায় উদযাপিত হবে বাংলা নববর্ষ

আপডেট সময়: ১০:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬