আজ রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন, মিথ্যাচারের অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সেকেন্দারনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ খায়রুল বাশারের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে হাফেজ খায়রুল বাশার বলেন, মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে মারুফুর রহমান, মিয়ারাজ হোসেন, মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাকসহ কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁকে হেয় করতে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মিথ্যাচার করা হয়েছে। তিনি দাবি করেন, ২০১৩ সালে তিনি ওই প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেন এবং গ্রাহকদের হিসাব বুঝিয়ে দেন। মসজিদ কমিটি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁর সুনাম ক্ষুণ্ন করতে এসব অভিযোগ আনা হয়েছে। উঠা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির

কালিগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন, মিথ্যাচারের অভিযোগ

আপডেট সময়: ১০:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬