আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে সাড়ে ছয় কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

যশোরে বিপুল পরিমাণ হীরা ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার এই মালামালের আনুমানিক বাজারমূল্য ছয় কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সুজা উদ্দিন (৫২)। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে। বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। সাংবাদিক সম্মেলনে সাইফুল আলম খান জানান, গোপন খবরে সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুজা উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরা এবং কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

জব্দ করা হীরাগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক জানান, তিনি এই হীরা ঢাকা থেকে সংগ্রহ করেছিলেন। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পাচারের উদ্দেশে তিনি এগুলো নিয়ে যাচ্ছিলেন। বিজিবি জানায়, গত এক মাসে সুজা উদ্দিন থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন। বিজিবি অধিনায়কের দেওয়া তথ্যমতে জব্দ হীরার বাজারমূল্য ছয় কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫১০ টাকা। আর উদ্ধার বৈদেশিক মুদ্রার মূল্য পাঁচ হাজার ৫৩০ টাকা। আটক সুজা উদ্দিনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দ হীরা ও মুদ্রা নিয়ম অনুযায়ী যশোরের ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

যশোরে সাড়ে ছয় কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময়: ১১:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬