আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাসের শিশু রাফছা খুলনায় উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছা খুলনায় পুলিশ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযান দিয়ে উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আব্দুর রশিদ খানের মেয়ে। অপহরণকারী নয়ন শেখ ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নিয়ে যায়। পরে নয়ন মোবাইল ফোনে শিশুটিকে ফেরত দেওয়ার জন্য টাকা দাবি করে এবং হুমকি দেয়।

পরিবার শিশুটিকে না পেয়ে ফকিরহাট থানায় সাধারণ ডায়েরি করে। পরে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অনুসন্ধান চালিয়ে বিকেল ৪টায় কৈয়া বাজার থেকে শিশুটিকে উদ্ধার এবং নয়নকে গ্রেফতার করে। ফকিরহাট মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন এবং র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, শিশুটি সুস্থভাবে উদ্ধার হয়েছে। গ্রেফতার নয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাসের শিশু রাফছা খুলনায় উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আপডেট সময়: ০৯:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬