আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে মাদক ব্যবসায়ী মনিরুল আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মনিরুল ইসলাম (৩৬)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ জুমার নামাজের পর ফতেপুর শাহাজীপাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে এলাকাবাসী মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় মুসুল্লিরা গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ থানা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে এলাকাবাসী মনিরুল ইসলামের বাড়ি ঘেরাও করে এবং বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। কালিগঞ্জ থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিকে মাদক ও মারামারির মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

কালিগঞ্জে মাদক ব্যবসায়ী মনিরুল আটক

আপডেট সময়: ১১:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬