আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বসন্তপুর মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

কলারোয়া উপজেলার বসন্তপুর আমিনিয়া দাখিল মাদ্রাসায় দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধনার আয়োজন করেন মাদ্রাসার সাবেক সফল সভাপতি ও তরুণ সমাজসেবক মোঃ আসাদুল ইসলাম আসাদ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তার এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় প্রশংসার দাবিদার হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান, সুপারেনটেনডেন্ট নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। মোঃ আসাদুল ইসলাম আসাদ অনুষ্ঠানে বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা গেলে তারা আরও ভালো ফলাফল অর্জনে উদ্বুদ্ধ হবে। শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” অতিথিরা তার এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিকভাবে এগিয়ে আসা অনুকরণীয় দৃষ্টান্ত। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন— জি.এম. নাবিল, শাহারা তাসনিম, ঋতু এবং মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানের শেষপর্বে তাদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বসন্তপুর মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময়: ১০:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬