আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এনটিভির সাতক্ষীরা প্রতিনিধিকে পিটিয়ে আহত করার অভিযোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার: একজন ভারতীয় নাগরিকের সম্পত্তি রেজিস্ট্রি করতে সহযোগীতা করার অভিযোগে এনটিভির সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার বানিয়াখামার এলাকার বাসিন্দা মোকসুদার রশিদের জমি রেজিস্ট্রির কাজে সহযোগিতা করতে সাব-রেজিস্ট্রি অফিসে যান এনটিভির জেলা প্রতিনিনি সাংবাদিক জিন্নাহ। অভিযোগ রয়েছে, অফিসে প্রচলিত একটি প্রভাবশালী ‘সিন্ডিকেট’-এর বাইরে গিয়ে রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করায় স্থানীয় একটি চক্র ক্ষিপ্ত হয়ে ওঠে। সাংবাদিক জিন্নাহ অভিযোগ করেন, সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিবুল্লাহ ও স্থানীয় ব্যবসায়ী সৈয়দ রেজাউল হোসেন টুটুল ওরফে ‘গোল্ড টুটুল’-এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ‘ভারতীয় নাগরিক’ আখ্যা দিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারধর করা হয়। হামলায় তিনি অচেতন হয়ে পড়েন। এদিকে জমির মালিক মোকসুদার রশিদ অভিযোগ করেন, হামলার সময় তাকেও জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। তিনি বলেন, এখানে একটি শক্তিশালী সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। তাদের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গেলে বাধা দেওয়া হয়। অভিযোগের বিষয়ে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মারধরের বিষয়টি অস্বীকার করেন। তার দাবি, একজন বিদেশি নাগরিকের সম্পত্তি রেজিস্ট্রি নিয়ে ‘ধাক্কাধাক্কি’ হয়েছে। সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু বলেন, জমি রেজিস্ট্রিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

এনটিভির সাতক্ষীরা প্রতিনিধিকে পিটিয়ে আহত করার অভিযোগ

আপডেট সময়: ১১:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬